অভাব দূর করার পদ্ধতি - iAlo24.Blogspot.Com

বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ০৯, ২০২৩

অভাব দূর করার পদ্ধতি

 

"(ফকীহুল মিল্লাত মুহতারাম মুফতি আবদুর রহমান সাহেব রহঃ তাঁর শায়েখ হারদুঈ হযরত রহঃ কে জানালেন হুজুর মাদরাসার জায়গার তো ব্যবস্থা হয়ে গেছে কিন্তু অনেক কর্জও হয়ে গেছে।হুজুর দোয়া করে দিন।


হারদুঈ হযরত রহঃ নসীহত করলেন,

মাদরাসার উস্তাদ ও তা'লি'বুল ইলমদেরকে চারটি গোনাহ থেকে বেঁচে থাকতে বলবেন।

১।কু-ধারণা

২।কুদৃষ্টি 

৩।হিংসা-বিদ্বেষ

৪।অহংকার আত্মগর্ব।)"


বর্তমানে আমাদের ইলমি-আমলি-আখলাকি-অর্থনৈতিক অবনতির কারণ হলো এটাই।কেউ কারো ভালো দেখতে পাইনা।এক তা*লি'ব আরেক তা"লি*বের প্রতি বিদ্বেষ।দরসে,মোজাকারায় একজন আরেকজনের দোষচর্চা।আমাদের খুলুসিয়াত নষ্ট করে দিচ্ছে।সমস্ত রহমত,বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি।



ফকিহুল মিল্লাত সাহেব হুজুর নসীহত করেন,

দেখো তোমাকে যদি তোমার কোন উস্তাদ ডাকে।তখন কি তুমি কিতাব মোতালাআ নিয়ে ব্যস্ত থাকো।না, সাথে সাথে যাও।

 তো আল্লাহ তায়ালা মুয়াজ্জিনের মাধ্যমে তোমাকে ডাকছেন।এরপরও আল্লাহ তায়ালার ইশক ও মহব্বতে সাড়া না দিয়ে কিতাব নিয়ে ব্যস্ত থাকা,তাকবীরে উলা ফওত করা এটা তো তাঁর ইশক ও মহব্বতের পরিচয় হলোনা।আল্লাহ তায়ালা তো তোমাকে এটা জিজ্ঞেস করবেন না এই পরিমাণ ইলম কেন শেখোনাই।তিনি জিজ্ঞেস করবেন আমল কেন করোনাই,তাকবীরে উলা কেন ছুটেছে,কুরআন তিলাওয়াত কেন করোনাই।



(হুজুরের কথার ভাব উল্লেখ করলাম।)


হুজুরের কথা হুজুরের এক কিতাবে পড়ে আমার এই উপলব্ধি হলো আসলেই তাই।আমলহীন এই ইলম কি কাজে আসবে।সুন্নাতের পাবন্দ নাই।আমলী জযবা নাই।শুধু পড়া আর পড়ানো।না, আল্লাহ তায়ালার সাথে ইশক ও প্রেম আছে।না, নবীজীর প্রতি ভালোবাসা আছে।যখন থেকে আমাদের আমল ও আখলাকের প্রতি কম গুরুত্ব দেয়া হয়েছে তখন থেকেই আমাদের অধঃপতন শুরু হয়েছে।


এজন্য যারা যত বেশি তারবিয়াত ও আমলের প্রতি গুরুত্ব দিয়েছেন।আমলের প্রশিক্ষণ দিয়েছেন তারা বেশি সফল।আল্লাহ তায়ালা আমাদেরকে আমলী জিন্দেগী গঠন করার তাওফিক দান করুন।আমীন।

 অন্যান্য লেখাগুলো

এপ্রিল ২০১৯,অক্টোবর ২০১৯,ফেব্রুয়ারী ২০২১,আগস্ট ২০২১,সেপ্টেম্বর ২০২১,অক্টোবর ২০২১,জানুয়ারি ২০২২,জানুয়ারি ২০২৩,ফেব্রুয়ারী ২০২৩


Pages