মিনা বাজারে বিকাশ-ফ্লেক্সিলোডের দোকানে দাঁড়িয়ে আছি।আমার ফ্লেক্সির প্রয়োজন ছিল।আমার আগে একজন ক্রেতা দোকানীর সাথে কথা বলছে।সে সিম কিনবে।কিন্তু বেচারী মহা ঝামেলায় পড়ে গেছে।
ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় তার আঙ্গুলের ছাপ মিলছে না।কয়েকবার চেষ্টা করেও দোকানি ব্যর্থ।তার ভোটার আইডি করার পর থেকেই এই সমস্যা।বেচারী বিভিন্ন প্রজেক্টে সরকারি কাজ করে। রাস্তাঘাট, মাটিকাটা ইত্যাদি।এগুলোতে টাকা আসে সিমে।এখন সিম তোলা তার প্রয়োজন।কিন্তু হচ্ছে না।এই ডিজিটাল দুনিয়ায় জনগণকে এখন বিভিন্ন ধরনের সমস্যায় ভুগতে হচ্ছে।
কিছুক্ষণ পর এক যুবক এলো। দোকানীকে বলল,ভাই আমি দুই হাজার টাকা বিকাশ করেছিলাম।আপনি আমাকে আড়াই হাজার টাকা দিয়েছেন।এই যে পাঁচশ টাকা নেন।
যুবক টাকা ফেরত দিয়ে হনহন করে তার উদ্দেশ্য পানে হেঁটে চলল।আমি যুবকের সততা দেখে মুগ্ধ হলাম।অন্তর থেকে তার জন্য দোয়া বের হলো।
সে পাঁচশ টাকা মেরে দিতে পারতো।কিন্তু তার অন্তর তাকে সততার পথে উদ্বুদ্ধ করেছে।তাকে প্রতারক হওয়া থেকে হিফাযত করেছে।সততা একটি মহৎ গুণ।কিন্তু আজ আমাদের থেকে এই গুণ চলে যাচ্ছে।পৃথিবীটা অশান্ত হচ্ছে।সততা না থাকলে একজন মানুষ কখনো মানুষ হতে পারে না।যা পায় তাই খায়,এটা পশুর স্বভাব।
পশু কখনো চিন্তা করে না,সে মালিকের ফসল খাচ্ছে না অন্যের।তার সামনে যা আসে তাই সে ভক্ষণ করে।অনুরূপ যে মানুষ অন্যের সম্পদ মেরে খায় তার আর পশুর মধ্যে কোন পার্থক্য থাকে না।সে মানবরূপী পশুতে পরিণত হয়।আল্লাহ তায়ালা আমাদেরকে সৎ হওয়ার তাওফীক দান করুন।সততার পথে চলার তাওফিক দান করুন। আমীন।
অন্যান্য লেখাগুলো
এপ্রিল ২০১৯,অক্টোবর ২০১৯,ফেব্রুয়ারী ২০২১,আগস্ট ২০২১,সেপ্টেম্বর ২০২১,অক্টোবর ২০২১,জানুয়ারি ২০২২,জানুয়ারি ২০২৩,ফেব্রুয়ারী ২০২৩
