এখন আমিও যদি ঘুম থেকে উঠে সারাদিন কাজ-কর্মে ব্যস্ত থাকি,খাওয়া দাওয়ায় লিপ্ত থাকি,রাতে ঘুমাই,প্রয়োজনে যৌন চাহিদা পূরণ করি কিন্তু আল্লাহ তাআ'লা আমার উপর যে বিধান দান করেছেন বিশেষ করে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আদায় না করি,কুরআন তিলাওয়াত, যিকর -আযকার না করি,যেসমস্ত নিষেধাজ্ঞা আমাকে দেয়া হয়েছে বিশেষ করে সিনেমা,নাটক,গান থেকে দূরে না থাকি তাহলে আমার জীবন আর ঐ পশুর মধ্যে কোন পার্থক্য থাকলো না।
আমিও পশুর মত হয়ে গেলাম।বরং পশুর চেয়েও হতভাগা।পশুর জন্য না জান্নাত আছে, না জাহান্নাম আছে।তার মরে গেলেই শেষ।কিন্তু আমি মরে গেলে শেষ নই।বরং মরলেই আমার জীবন শুরু।আমার থেকে আমার জীবনের হিসাব নেয়া হবে।আমি যদি দুনিয়াতে আল্লাহ তাআ'লার হুকুম মেনে না চলি, মৃত্যুর সাথে সাথেই আমাকে শাস্তি ভোগ করতে হবে।হাশরের মাঠে হিসাবের পর জাহান্নামে যেতে হবে।
আর যে জাহান্নামে যাবে সে হলো এই পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা।বরং সে পশুর চেয়েও নিকৃষ্ট।দুনিয়ার জীবন কটা দিনের জন্য।এইতো কিছুদিন পরেই আমরা দুনিয়া ছেড়ে চলে যাবো।এজন্য আমরা পরকালের প্রস্তুতি নিতে থাকি।আল্লাহর সাথে সম্পর্ক করি।আল্লাহ তাআ'লার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআ'লাকে খুশি করি।এমনভাবে দুনিয়া থেকে বিদায় নিতে পারি যেন আল্লাহ তাআ'লা আমার প্রতি খুশি থাকেন এই চেষ্টা করতে থাকি।
আল্লাহ তাআ'লা আমাদেরকে তাওফিক দান করুন।আমীন।
