হুজুর বললেন,আগামীকাল তোমাদের পুকুরের কাঁদা তোলার পালা। ফজরের নামাজের পর মুত্তাসিল কাজ করতে হবে। সবাই চলে আসবে।
আমরা বললাম,জ্বি।
আমাদের বড় মাদরাসায় পানির খুব সমস্যা।ছাত্রদের কষ্ট হয়। মাদরাসার বাইরে পুকুরে গোসল করতে হয়।এবছর মুহতামিম শাইখুল হাদিস আল্লামা আব্দুল্লাহ সাহেব হুজুর ছাত্রদের পানির সমস্যা দূর করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন।মাদরাসার এরিয়ার মধ্যে ডিপ বসানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ভালো বালু পাওয়া যাচ্ছিলো না।
মাদরাসার উত্তর-পূর্ব কোণে যেখানে মুফতি আবিদুর রহমান সাহেব রহঃ থাকতেন, এখন যেখানে হাজী আব্দুর রহিম সাহেব হুজুর থাকেন সেখানে ডিপ বসানোর চেষ্টা করা হচ্ছিলো। কিন্তু প্রায় চারশ ষাট ফিট পর্যন্ত খনন করা হলো। পানি আসার মত বালি পাওয়া গেল না।
আল্লাহ তায়ালার ইচ্ছা ভিন্ন।তারপর মাদরাসার দক্ষিণ-পশ্চিমে মক্তব জামাতের কাছে মিনি ডিপ হলো। আলহামদুলিল্লাহ।আল্লাহ তাআলার কাছে দোয়া করি,তিনি যেন এটি দ্বারা আমাদের পানির প্রয়োজন পূরণ করে দেন।কিয়ামত পর্যন্ত পানি জারী করে দেন।আমীন।
এরপর মাদরাসার পুকুরের সব পানি তুলে ফেলা হলো।পানিগুলো ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছিল।পুকুরের কাঁদা গুলো তোলার জন্য জামাত ভাগ করা হলো। কোন জামাত ফজরের পর।কোন জামাত যোহরের আগে।এভাবে একের পর এক জামাত কাজ করতে শুরু করলো।
মাদরাসার কাজকে গনিমত মনে করতে হবে। মাদরাসার কাজ করলে ইলমের মধ্যে বরকত হয়।আমলের মধ্যে বরকত হয়।আল্লাহ তায়ালা ইলমি কোন খেদমতে লাগিয়ে রাখেন।সবচেয়ে বড় ফায়দা হলো, মৃত্যুর সময় ঈমান নসিব হবে ইনশাআল্লাহ।
আরেকটি বড় ফায়দা হলো আল্লাহ তা'আলা বংশের পরবর্তী প্রজন্মকে দ্বীনদার হিসেবে কবুল করে নিবেন।
কেউ যদি মাদরাসার কাজকে ফাঁকি দেয়। গুরুত্বের সাথে না করে।এতে তো মাদরাসার কোন ক্ষতি হবে না।মাদরাসার কোন কাজ আটকেও থাকবে না।ক্ষতি হবে তার নিজের।মাদরাসাকে ভালোবাসি এটা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতে পারবো না।
যায়হোক একপর্যায়ে পুকুরের সব কাঁদা তুলে ফেলা হলো।তারপর পুকুরের চারপাশে এক হাত মত উঁচু করে ঘেরা হলো।পানি ভরানো হলো।এখন ছাত্ররা পুকুর থেকে পানি নিয়ে নিচে ফেলবে।কেউ নামবে না। কোন ময়লা ফেলা যাবেনা।হাউজ সিস্টেম। পুকুরের চতুষ্পার্শ্বে বিভিন্ন রঙ্গের বাতি দেওয়া হয়েছে।যা পুকুরের সৌন্দর্যকে বৃদ্ধি করেছে।মাঝখানে একটি পিলার গেঁথে সেখানে ঝরনা করা হয়েছে।যা সৌন্দর্যকে আরো বৃদ্ধি করেছে।
আল্লাহ তাআলা কাছে লাখো কোটি শুকরিয়া। তিনি আমাদের জন্য পানিকে সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
