সবরের প্রতিদান - iAlo24.Blogspot.Com

মঙ্গলবার, জানুয়ারি ০৪, ২০২২

সবরের প্রতিদান



রব্বে কারীমের বিপদ দিয়ে পরীক্ষা করা,বিপদাপদে সবর করা,সবরের বিনিময় জান্নাত।

আল্লাহ তায়ালা আমাদেরকে পরীক্ষা করবেন মৃত্যু পর্যন্ত।আমরা মুখে স্বীকার করেছি  আল্লাহ তায়ালা এক।তিনিই একমাত্র মা'বুদ।তিনি ছাড়া কোন মা'বুদ নাই।আমরা আমাদের কথায় সত্যবাদী কিনা তা তিনি পরীক্ষা করে জানবেন।এজন্য একজন ইমানদার ব্যক্তির উপর মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরণের বিপদ-আপদ আসবে।


এ ব্যপারে স্বয়ং আল্লাহ তায়ালা সূরা আনকাবুতের ২ নং আয়াতে বলেন,


{أَحَسِبَ النَّاسُ أَن يُتْرَكُوا أَن يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ} [العنكبوت : 2]


"মানুষ কি মনে করে যে,তারা এ কথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে,আমরা ইমান এনেছি এবং তাদেরকে পরীক্ষা করা হবেনা।"


আমাদের পরীক্ষা ইমান আনার পর থেকেই শুরু হয়ে গেছে।পরীক্ষা কি শুধু আমাদেরকেই করা হবে না আমাদের পূর্ববর্তিদেরকেও করা হয়েছিলো।আমাদের পূর্বে যত উম্মত গত হয়েছে তাদের প্রত্যেককেই পরীক্ষা করা হয়েছিলো।


এ ব্যাপারে আল্লাহ তায়ালা সূরা আনকাবুতের ৩ নং আয়াতে বলেন,


{وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ ۖ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ} [العنكبوت : 3]


"আমি তাদেরকেও পরীক্ষা করেছি,যারা তাদের পূর্বে ছিল,আল্লাহ তায়ালা অবশ্যই জেনে নেবেন সত্যবাদীদেরকে এবং জেনে নেবেন মিথ্যুকদেরকে।"


একজন মানুষের ইমান অনুপাতে তার পরীক্ষা হয়।যার ইমান যত বেশি তার পরীক্ষাও তত কঠিন হয়।


সহীহ তিরমিজির ২৩৯৮ নং হাদীসে এসেছে,


عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: " قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً ؟ ، قَالَ: ( الأَنْبِيَاءُ ثُمَّ الأَمْثَلُ فَالأَمْثَلُ ، فَيُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ ، فَإِنْ كَانَ دِينُهُ صُلْبًا اشْتَدَّ بَلَاؤُهُ ، وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ ابْتُلِيَ عَلَى حَسَبِ دِينِهِ ، فَمَا يَبْرَحُ البَلَاءُ بِالعَبْدِ حَتَّى يَتْرُكَهُ يَمْشِي عَلَى الأَرْضِ مَا عَلَيْهِ خَطِيئَةٌ ) 


মুসআব ইবনু সাদ রহঃ তার বাবার সূত্রে বর্ণিত,তিনি (সাদ বিন আবি ওয়াক্কাস রাঃ) বলেন,আমি বললাম,হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,কোন মানুষের বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়?


তিনি বললেন,,"নবীদের তারপর যারা নেককার তাদের,এরপর যারা নেককার তাদের।


মানুষকে পরীক্ষা করা হয় তার দীন অনুপাতে।যদি তার দীন মজবুত হয়,তার পরীক্ষাও কঠিন হয়।আর কেউ যদি তার দীনের ক্ষেত্রে শিথিল হয় তার দীন অনুপাতে তার পরীক্ষা হয়।


বান্দার উপর বিপদাপদ লেগেই থাকে।এমনকি তা তাকে এমন অবস্থায় ছেড়ে দেয় যে, সে যমীনের উপর চলাফেরা করে অথচ তার কোন গুনাহই থাকেনা।"


এজন্য বিপদাপদ আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটা নেয়ামত।এর দ্বারা বান্দার গোনাহ মাফ করা হয় এবং জান্নাতের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়।


কখনো অভাব দ্বারা পরীক্ষা করা হবে।কখনো ক্ষুধা ও ভয় দ্বারা।কখন প্রাণের উপর ক্ষতি হওয়ার দ্বারা,কখন ধনসম্পদের ক্ষতি দ্বারা।বান্দাকে নানাভাবে পরীক্ষা করা হবে।


আল্লাহ তায়ালা সূরা বাকারার ১৫৫ নং আয়াতে বলেন,


{وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ} [البقرة : 155]


"অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো কিছুটা ভয়,ক্ষুধা এবং জান,মাল,ফল-ফসল বিনষ্টের মাধ্যমে।ধৈর্যশীলদের সুসংবাদ দান করুন।"


বান্দার জীবনে বিপদ আসবে।বিপদ এলে ধৈর্যধারণ করবো আর বলবো,


إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

নিশ্চয় আমরা সবাই আল্লাহ জন্য,আমরা তাঁরই কাছে ফিরে যাবো।

বিপদে করণীয় সম্পর্কেও আল্লাহ বলে দিলেন সবর করতে হবে।যারা সবর করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ।


বিপদাপদে সবর করার ফযীলত বিরাট বড়।সবরের বিনিময়ে মিলবে জান্নাত।মিলবে শান্তি।


আল্লাহ তায়ালা সূরা  ফুরকানের ৭৫ নং আয়াতে বলেন,


{أُولَٰئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا} [الفرقان : 75]


"তাদেরকে তাদের সবরের বিনিময়ে জান্নাতে কক্ষ দেওয়া হবে,তাদেরকে সেখানে অভ্যর্থনা জানানো হবে দোয়া ও সালাম সহকারে।"


আল্লাহ তায়ালা সূরা রা'দ এর ২২-২৩ এবং ২৪ নং আয়াতে বলেন,


{وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَٰئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ} [الرعد : 22]


"এবং যারা স্বীয় পালনকর্তার সন্তুষ্টির জন্যে সবর করে, নামায প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যা দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা মন্দের বিপরীতে ভাল করে, তাদের জন্যে রয়েছে পরকালের গৃহ।"


{جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ} [الرعد : 23]


 "তা হচ্ছে বসবাসের বাগান। তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্মশীল বাপ-দাদা,স্ত্রীগণ ও সন্তানেরা। ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে।"


{سَلَامٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى الدَّارِ} [الرعد : 24]


 "বলবেঃ তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর তোমাদের এ পরিণাম-গৃহ কতই না চমৎকার।"


সবরের বিনিময় টা এতোটা বিশাল যে সবরকারীদেরকে সীমাহীন প্রতিদান দেওয়া হবে।তাদের প্রতিদান হবে সবচেয়ে বেশি।


আল্লাহ তায়ালা সূর যুমারের ১০ নং আয়াতে বলেন,


إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ


"নিশ্চয় সবরকারীদেরকে বেহিসাব পুরস্কার দেওয়া হবে।"


বিপদাপদে আমরা অস্থির হবোনা।যে কোন বিপদ আসুক তা হাসিমুখে মেনে নিবো।বিপদাপদ আল্লাহ তায়ালার পক্ষ থেকে আসে।তা হঠানোর ক্ষমতা কারো নেই।বিপদাপদ থেকে মুক্তির জন্য আল্লাহ তায়ালার কাছেই দোয়া করবো।তিনি ছাড়া বিপদ থেকে মুক্তি দাতা কেউ নেই।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বিপদাপদে সবর করার তাওফীক দান করুন।আমীন।

Pages