হেদায়েতের পথে বড় বাঁধা - iAlo24.Blogspot.Com

শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

হেদায়েতের পথে বড় বাঁধা

 



হেদায়েত পাওয়ার পথে বড় বাধা হয়ে গেছে মোবাইল।যে ছেলেটা মাদরাসায় কিংবা তাবলীগে গিয়ে নিয়মিত তাহাজ্জুদ পড়তো,আল্লাহ তায়ালার কাছে কান্নাকাটি করতো,সমস্ত উম্মতের জন্য হেদায়েতের দোয়া করতো, 

সেই ছেলেটার দিন কাটে এখন মোবাইলে সিনেমা দেখে,ফেসবুকে,মেসেজে নারীর সাথে প্রেম করে।যেই ছেলেটা রাস্তা দিয়ে হাটলে নারীর চোখে চোখ পড়লেই চোখ নামিয়ে নিতো,সেই ছেলেটা এখন ফেসবুকে কোন মেয়ের ছবি সামনে পেলেই দেখে ফেলে।

তারপর যা হবার তাই হয়,মেয়ের কাছ থেকে প্রতারিত হয়, জীবন, যৌবন, অর্থ নষ্ট হয়।মেধা নষ্ট হয়ে যায়,ভালো আলেম হতে পারেনা, দায়ী হতে পারেনা।উপরন্ত জাহান্নামে যাওয়ার পথ সহজ হয়ে যায়।

কেউ কেউ তো ফিরে আসার সুযোগ পাই।আর কারো হঠাৎ মৃত্যু এসে যায়।তাওবা করার সুযোগ হয়না।

আল্লাহ তায়ালা এরুপ ব্যক্তিদেরকে কিয়ামতের দিন বলবেন,আজকে জাহান্নামের স্বাদ আস্বাদন কর।যেমন দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলি আজকে আমিও তোকে ভুলে গেলাম।

আল্লাহ তায়ালা সূরা আস সাজদার ১৪ নং আয়াতে বলেন,

{فَذُوقُوا بِمَا نَسِيتُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا إِنَّا نَسِينَاكُمْ ۖ وَذُوقُوا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ} [السجدة : 14]

তোরা মজা আস্বাদন কর,যেহেতু এই দিনের সাক্ষাতকে তোরা ভুলে গিয়েছিলি।আমিও তোদের ভুলে গেলাম।আর তোরা তোদের কৃতকর্মের কারণে স্থায়ী শাস্তি ভোগ কর।

আল্লাহ তায়ালা অত্যন্ত দয়ালু।তিনি বান্দাকে অত্যন্ত ভালোবাসেন।এজন্য আল্লাহ তায়ালা বান্দাকে গুনাহের কারণে তাড়াতাড়ি পাকড়াও করেন না।তিনি বান্দাকে তাওবার সুযোগ দেন।কেউ যমীন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করে ফেলে,পরবর্তীতে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে, সে যদি আল্লাহ তায়ালার কাছে ক্ষমা চায় তো আল্লাহ তায়ালা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।সুবহানাল্লাহ। 

আল্লাহ তায়ালা সূরা যুমারের ৫৩ নং আয়াতে বলেন,

 ۞ قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ (53) 

"(হে নবী) আপনি বলুন,হে আমার ঐ সকল বান্দাগণ যারা নিজেদের প্রতি (গুনাহ করে) জুলুম করেছো,তোমরা আল্লাহ তায়ালার রহমত থেকে নিরাশ হয়োনা।নিশ্চয় আল্লাহ তায়ালা সকল গুনাহ ক্ষমা করেন।নিশ্চয়ই তিনি ক্ষমাশীল,অত্যন্ত দয়ালু।"

আল্লাহ তায়ালা সেইসব ভাইদের হেদায়েত দান করুন।ধোঁকাবাজ শয়তানের হাত থেকে হেফাজত করুন।আবার আল্লাহ তায়ালার সাথে মহব্বতের সম্পর্ক করার তাওফিক দান তার। আমীন।



Pages