অলসতাকে দূর করতে হবে - iAlo24.Blogspot.Com

শুক্রবার, সেপ্টেম্বর ১০, ২০২১

অলসতাকে দূর করতে হবে



প্রতিদিন সূর্য ওঠে।অস্ত যায়।আমাদের থেকে একটি করে দিন হারিয়ে যায়।যে দিনটি চলে যায় তা আর কখনো ফিরে আসবেনা।কোটি টাকা ব্যয় করলেও না।
একটি করে দিন চলে যায় আর আমরা এক ধাপ করে কবরের দিকে এগিয়ে যায়।

কেউ দিনগুলোকে কাজে লাগায়।সে ভাবে আরে আমি যদি আমল করি তবুও দিন যাবে।আমল না করি তবুও দিন চলে যাবে।আমল না করলে আমি তো ক্ষতিগ্রস্থ হয়ে যাবো।সেখানে তো আমল ছাড়া সাথে আর কিছুই যাবেনা।এ ভাবনা ভেবে সে আমল করতে থাকে।অলসতাকে পিছনে রাখে।অলসতা আসলে নিজেকে বোঝায়,অলসরা কখনো সফলকাম হয়না।অলসতা করলে নিজেরই ক্ষতি।তাই যত কষ্টই হোক নিজের আমলগুলোকে পুরা করতে হবে।

আরেকদল আছে যারা ভাবে সময় এখনো অনেক আছে।আরেকটু সময় যাক।তারপর আমল করবো।একেবারে ভালো হয়ে যাবো।তখন আর আমল ছাড়বোনা।এভাবে সে দিন ঠেলতে থাকে।প্রতিদিন ভাবে আজকে নয় কাল থেকে একেবারে শুরু করে দিবো।এভাবে শয়তানের নেক সুরতে ধোকায় সে ফেঁসে যায়।তার থেকে দিন হারিয়ে যায়। কিন্তু তার আর আমল করা হয়ে ওঠেনা।সে আমল থেকে বঞ্চিত হতে থাকে।ক্ষতিগ্রস্ত হতে থাকে।অবশেষে মৃত্যু এসে তাকে ধরে বসে।শত আফসোস আর আক্ষেপ নিয়ে মৃত্যুবরণ করে।নিজেকে চিরস্থায়ী ক্ষতির মধ্যে ফেলে।

তাই অলসতাকে দূর করতে হবে।প্রতিদিন ভাবতে হবে এটাই হয়তো আমার জীবনের শেষ দিন।আর হয়তো আমি সুযোগ পাবোনা।এভাবে মৃত্যু পর্যন্ত করতে থাকতে হবে।প্রতিটি দিন যেন আমলে সুসজ্জিত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।


হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে উমার রাঃ এর শরীরের অথবা কাপড়ের একাংশ ধরে বললেন,

يا عبدالله كن في الدنيا كأنك غريب أو عابر سبيل  وعدّ نفسك من أهل القبور 

হে আবদুল্লাহ, তুমি দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি অপরিচিত ব্যক্তি কিংবা মুসাফির।আর নিজেকে কবরের বাসিন্দা হিসেবে গণ্য করো।

এ অবস্থা যদি নিয়ে আসতে পারি আমার জীবন পাল্টে যাবে।আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাওফিক দান করুন। আমীন।

Pages