সফলতা ও ব্যর্থতার মাপকাঠি - iAlo24.Blogspot.Com

শনিবার, আগস্ট ২৮, ২০২১

সফলতা ও ব্যর্থতার মাপকাঠি


জীবনে সবকিছুই পেলে।ভালো বাড়ি,ভালো পোশাক,ভালো খাবার,।কিন্তু ৫ ওয়াক্ত নামায পড়তে পারলেনা,কুরআন পড়তে পারলেনা,যিকির করতে পারলেনা।গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেনা।তাহলে তুমি কিছুই পেলেনা।দুনিয়ার হতভাগাদের একজন তুমি।তোমার জীবন ব্যর্থ।তোমার জীবনের কোন মূল্য নাই।মৃত্যুর পর তোমার শাস্তি ছাড়া ভাগ্যে কিছুই জুটবেনা।


আর তুমি কিছুই পেলেনা।ভালো গাড়ি ভালো বাড়ি,ভালো পোশাক, ভালো খাবার পেলেনা।সারাটা জীবন তোমার অভাবে কাটলো।টানা পোড়েনে চললো।কষ্টে সংসার চললো।কিন্তু তুমি পাঁচ ওয়াক্ত নামায পড়ো,কুরআন পড়ো,যিকির করো,গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করো তুমি সফলকামদের একজন।তোমার জীবনটাই শ্রেষ্ঠ জীবন।তুমি হলে ভাগ্যবান।তোমার জীবনের মূল্য আছে।তোমার এই সাময়িক কষ্ট মৃত্যু হলেই শেষ হয়ে যাবে।তুমি হবে জান্নাতী মেহমান।তোমার জন্যই আল্লাহ তায়ালা প্রস্তুত করে রেখেছেন চিরস্থায়ী নিয়ামতসমূহ।

তাই হে মুসাফির, যা আছে তাই নিয়ে খুশি থাকো।মৃত্যুর প্রস্তুতি নিতে থাকো।আমলগুলো গুরুত্বের সাথে করতে থাকো।আমলে অলসতা করলে তো নিজের পায়ে নিজে কুড়াল মারলে।নিজেকে ক্ষতিগ্রস্ত করলে।দুনিয়ার ব্যাপারে অতিরিক্ত চিন্তিতো হয়োনা।তোমার ভাগ্যে যা লেখা আছে তা তোমার কাছে আসবেই।

পরকালের ব্যাপারে কঠোর পরিশ্রম করো।যত বেশি আমলে অগ্রসর হবে,তত বেশি আল্লাহ তায়ালার প্রিয় হতে পারবে।রাতে সবাই যখন ঘুমিয়ে থাকে তখন তুমি উঠে যাও।তোমার রবকে ডাকতে থাকো।তাঁর কাছেই তোমার প্রয়োজনগুলো পেশ করো।তাঁর কাছেই চাও।তিনি তোমাকে দোয়ার জন্য প্রস্তুত আছেন।

হে আল্লাহ, আপনি আমাদের অন্তরগুলোকে পরিবর্তন করে দিন।আমাদের জন্য আপনার হুকুম মানাকে সহজ করে দিন।গুনাহগুলোকে পাহাড়সম ভারী করে দিন।এমন তাকওয়া দান করুন যা আমাদের ও গুনাহের মাঝে প্রতিবন্ধক হবে।হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন।আমাদের প্রতি অনুগ্রহ করুন।মৃত্যুর সময় ইমান নসীব করুন।জাহান্নাম থেকে মুক্তি দান করুন।জান্নাতের বাসিন্দা হওয়ার তাওফিক দান করুন। আমীন।

Pages