একটি হাদীছ ও শিক্ষা - iAlo24.Blogspot.Com

শনিবার, আগস্ট ২৮, ২০২১

একটি হাদীছ ও শিক্ষা


একটি হাদীছ ও শিক্ষা
.
হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি উত্তমরুপে অযূ করে এবং অযূকে পরিপূর্ণ করে ।
অতঃপর সে শুধু নামাযের উদ্দেশ্যে মসজিদে আসে আল্লাহ তায়ালা সেই বান্দার উপর এরুপ খুশি হন যেরুপ দুরে চলে যাওয়া কোন আত্মীয় হঠাত্‍ আগমন করলে ঘরের লোকেরা খুশি হয় ।

এ হাদীছ থেকে শিখলাম

১।অযূকে পরিপূর্ণ ভাবে সুন্নাত অনুযায়ী করতে হবে ।
২।মসজিদে আগমনে আল্লাহ খুশি হন ।
৩।আল্লাহ যার প্রতি খুশি তার আর কিসের ভয় ?
৪।যে মসজিদে যায়না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন ।
৫।যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন তার দুনিয়ার জীবন হবে অশান্তিময় ।
৬।মৃত্যুর পর আল্লাহ জাহান্নামে আগুনে জ্বালাবেন ।

তাই বন্ধুরা যদি বাঁচতে চাও মসজিদে যাও ।নামায পড়ো ।আল্লাহকে খুশি করো ।মৃত্যুর পর কোন ভয় থাকবেনা ।অনন্তকালের শান্তির স্থান জান্নাত লাভ হবে ।আর কি চাই বলো ?

আর শুনে রাখ কঠিন সত্য কথা যার নামায নাই তার জান্নাত নাই ।

Pages