আমি একজন তালিবুল ইলম।
আমাকে ক্রয় করার সাধ্য কারো নেই।আমার ক্রেতা হলেন একমাত্র আল্লাহ তায়ালা।
আমার জন্য গর্তের পীপিলিকা থেকে সমুদ্রের মাছ সহ পৃথিবীর সকল মাখলুক মাগফেরাতের দোয়া করে।
ফিরিশতাগণ আমার পায়ে নূরের পর বিছিয়ে দেয়।
জান্নাতের রাস্তা আমার জন্য সহজ করে দেয়া হয়েছে।
আমার কারণে অন্যান্য মাখলুক রিযিক পায়।
আমি তালিবুল ইলম।আমার পরিচয় আমি শুধু তালিবুল ইলম।আমি তালিবুল ইলম হয়েই থাকতে চাই।মৃত্যু অবধি ইলম অন্বেষণ করেই কাটাতে চাই।
এই তো হলো তালিবুল ইলমের মর্যাদা।তারপরেও আমরা ইলম তলবের জন্য নিজেকে কুরবান করছিনা।
যুগের সাথে তাল মিলিয়ে নববী আমল,নববী আখলাক,নববী আদর্শ ছেড়ে দিয়ে বিজাতীদের পিছনে ছুটছি।এতো মরিচীকা।
নিজেকে চিনি।নিজেই নিজেকে দাম দেই।নয়লে কেউ দাম দিবেনা।
আমি যদি সমাজের কোন উপকারে না আসি সমাজ আমাকে কোন মূল্যায়ন করবেনা।
কিতাবকে বন্ধু বানাই।বেশি বেশি মোতালাআ করি।হাকীকি তালিবুল ইলম হওয়ার চেষ্টা করি।
আমার জাতি আমার দিকে চেয়ে আছে।
আমি যেন তাদের রাহবার হতে পারি।
আল্লাহ আমাদেরকে উন্নত ফিকির দান করুন।হাকীকি তালিবুল ইলম হওয়ার তাওফীক দান করুন।আমীন।
