নামায ছেড়ে কি মজা পাওয়া যায়? - iAlo24.Blogspot.Com

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

নামায ছেড়ে কি মজা পাওয়া যায়?

যারা নিয়মিত নামায পড়ছিনা তারা আজ থেকে নিয়ত করি আর এক ওয়াক্ত নামায ছাড়বোনা।আমি যদি দৃঢ় ইচ্ছা না করি তাহলে কিন্তু হবেনা।খাওয়ার জন্য যেমন খাবার রুমে গিয়ে খাই।তেমন নামাযী হতে হলে মসজিদে প্রতিদিন যেতে হবে।বাড়িতে বসে থেকে নামাযী হওয়া যাবেনা।

"হুযূর একদিন বললেন,এই তোমরা নামায ছেড়ে দেয়ার মধ্যে কি মজা পাও।সিনেমা,নাটক দেখে না হয় মজা পাওয়া যায়। কিন্তু নামায ছেড়ে কি মজা? আরে নামায তো পড়তেই হবে।আমার বালেগ হওয়ার পর থেকে এক ওয়াক্ত নামায কাযা নাই।"
.
"হুযুর এও বললেন,শোন,জাহান্নাম যদি না থাকতো,তাহলে আমি সবচে বেশি মেয়েদের সাথে উঠাবসা করতাম।সবচে বেশি আমি সিনেমা-নাটক দেখতাম, গান শুনতাম।আমোদ-ফুর্তি করতাম।

কিন্তু আমাকে মরতে হবে।মরা ছাড়া কোন উপায় নাই।তাই জাহান্নামের ভয়ে ছোট বেলা থেকেই এগুলো থেকে বিরত রয়েছি।

তাই তোমাদের বলছি শোন,নিজের আমলটাতো গুনাহ দিয়ে ভরে ফেলছো।একটু এবার কিছু নেকীর পুঁজি বানাও।নামায পড়ো,কোরআন তিলাওয়াত করো,গুনাহ ছেড়ে দাও।

এই শোন,মরা ছাড়া আর কোন পথ নাই আর মরার পর জান্নাত আর জাহান্নাম ছাড়া অন্য কোন স্থান নাই।তাই এখনই ভাব তুমি কোথায় যেতে চাও।"

হুযুরের কথাগুলো খুব ভাবলাম।মাঝে মাঝে চিন্তা করি মরে যাওয়ার পর যদি জাহান্নামের ফায়সালা হয় বাঁচার কোন পথ নাই।তাই এই দুনিয়ার এ কয়টা দিন নামায ছেড়ে দিয়ে,অবৈধ সম্পর্ক করে,সিনেমা,নাটক দেখে,গান শোনে পরকালের চিরস্থায়ী  জীবনটা নষ্ট করার মত বোকামি আর কিছুই নাই।

আমরা যে কবরগুলো দেখি, কারোটা হয়তো জান্নাতের বাগান,করোটা হয়তো জাহান্নামের গর্ত।৩য় কোন কিছু নেই।


 অন্যান্য লেখাগুলো 

এপ্রিল ২০১৯,অক্টোবর ২০১৯,ফেব্রুয়ারী ২০২১,আগস্ট ২০২১,সেপ্টেম্বর ২০২১,অক্টোবর ২০২১,জানুয়ারি ২০২২,জানুয়ারি ২০২৩,ফেব্রুয়ারী ২০২৩


Pages