দুইজন মেয়ের জীবন - iAlo24.Blogspot.Com

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

দুইজন মেয়ের জীবন

এক মেয়ে খুব অসুস্থ।বিছানা ছেড়ে উঠতে পারছেনা।বিছানায় ইশারায় নামায পড়ছে।আর কান্নাকাটি করছে।আল্লাহর কাছে বার বার দোয়া করছে।আয় আল্লাহ, আমাকে সুস্থতা দান করুন।আমি যেন পাঁচ ওয়াক্ত নামায রুকু করে, তোমার কুদরতি চরণে সিজদা করে পড়তে পারি।

আরেক মেয়ে সুস্থ।দিব্যি চলাফেরা করছে।ঘুরাঘুরি করছে।বেশ আরামে দিন কাটাচ্ছে।কিন্তু নামাযের ব্যাপারে তার তেমন আগ্রহ নেই।ইচ্ছে হলে পড়ে।না হলে নাই।পড়ে, পড়েনা।

নামাযের প্রতি যার ভালবাসা রয়েছে।নামাযকে যে ভালবাসে, তাকে আল্লাহ তায়ালাও ভালবাসেন।আর যে নামাযকে ভালবাসেনা।নামায পড়ার কথা বললে,অযুহাত দেখায় এই সমস্যা, সেই সমস্যা।অথচ অন্যান্য কাজ ঠিকঠাক করে। নামায কিয়ামতের দিন তার বিরুদ্ধে নালিশ করবে।তার আর বাঁচার পথ থাকবেনা।ভয়ংকর জাহান্নামের অগ্নিকুন্ডে পুড়তে হবে।আর যে নামাযকে ভালবাসে নামায তাকে জান্নাতে নিয়ে যাবে।

হজরত হানজালা উসাঈদী রা: থেকে বর্ণিত হয়েছে, হজরত রাসূল সা: এরশাদ করেছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথ পাবন্দীর সাথে আদায় করে, উত্তমরূপে অজু করে, সময়ের প্রতি খেয়াল রাখে, রুকু-সিজদা ঠিকমতো আদায় করে এবং এভাবে নামাজ আদায়কে নিজের ওপর আল্লাহ তায়ালার হক মনে করে, তবে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয়া হবে। ( মুসনাদে আহমাদ-৪: ২৬৭পৃ.)।
.
হজরত রাসূল সা: এরশাদ করেছেন, ‘যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন ঘরবাড়ি, পরিবার-পরিজন ও ধন-দৌলত সবকিছু ছিনিয়ে নেয়া হলো।’ (ইবনে হিব্বান-৪:৩৩০ পৃ.)।

নামাযকে ভালোবাসুন।নামায আপনাকে ভালবাসবে।নামায আপনাকে জান্নাতে নিয়ে যাবে।আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামায পড়ার তাওফীক দান করুন।

Pages