যে আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যাবে কিয়ামত পর্যন্ত - iAlo24.Blogspot.Com

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

যে আমলের সওয়াব মৃত্যুর পরও পাওয়া যাবে কিয়ামত পর্যন্ত

আল্লাহ অনেক দয়ালু।একবার আমল করে অনেক নেকী দান করেন।এমন কিছু নেক আমল আছে যেগুলো কেউ যদি করে তাহলে মৃত্যুর পরও সে ঐ আমলের সওয়াব পেতে থাকবে।

মরে গেলে তো আর আমলের সুযোগ থাকেনা।কিন্তু এমন কিছু আমল আছে যা জীবীত অবস্থায় যদি কেউ করে মৃত্যুর পরে কবরে সে সওয়াব পেতে থাকবে কিয়ামত পর্যন্ত ।সুবহান আল্লাহ।

১ম
ইলমে দীন শিক্ষা করা এবং তা প্রচার করা।

দ্বিতীয়
নেক কার সন্তান রেখে যাওয়া।কেউ যদি সন্তানকে দীন শিক্ষা দিয়ে পরহেজগার আলেম হাফেয বানিয়ে মারা যায়, নেককার সন্তান যত আমল করবে সব সওয়াব সেও পাবে।এজন্য সন্তানকে প্রথমে মাদরাসায় পড়াতে হবে।তারপর ডাক্তার ইন্জিনিয়ার বানায়।

তৃতীয়
দীনি কিতাব উত্তরাধীকারীদের সূত্রে রেখে যাওয়া।যত ইসলামি কিতাব  চাই তা কুরআন হোক হাদীছ হোক বা ফিকাহ হোক বা অন্যান্য অর্থাৎ যা থেকে ইসলামি জ্ঞান অর্জন হয়,দীনের জন্য সহযোগী হয় তা যদি কেউ রেখে যায় তো মৃত্যুর পরও তার সোয়াব পেতে থাকবে।

চতুর্থ
মসজিদ নির্মাণ করা।কেউ যদি মসজিদ নির্মাণ করে বা মসজিদ নির্মাণে অর্থ ব্যয় করে মৃত্যুর পরও কবরে এর সওয়াব পাবে।

পঞ্চম
মুসাফিরখানা।কেউ যদি পথিকদের আরামের জন্য কোন মুসাফির খানা তৈরী করে  তো এর সওয়াব কবরে পেতে থাকবে মৃত্যুর পরে।

ষষ্ঠ
কেউ যদি কোন পুকুর,নদী,কূপ,নলকূপ জনগণের পানির কষ্ট দূর করার জন্য খনন করে।তাহলে এর সওয়াব মৃত্যুর পরও পাবে।

সপ্তম
কেউ যদি জীবীত এবং সুস্থ অবস্থায় নিজ সম্পদ থেকে দান সদকা করে তাহলে এর সওয়াব মৃত্যুর পর ও পাবে।

সকল আমল নির্ভর করছে নিয়তের উপর ।নিয়ত যদি হয় আল্লাহকে খুশি করা তাহলেই সেই আমল কবুল হবে।আর যদি লোক দেখানো হয় তাহলে তার কোন প্রতিদান পাওয়া যাবেনা।

যদি কারো এ আমলগুলোর কোন একটি করার সামর্থ না থাকে সে যেন বেশি বেশি আল্লাহর জিকির করে।আল্লাহ আমাদের আমল করার তাওফীক দান করুন।আমীন।

Pages