মরিচীকার পিছনে ছুটে চলা - iAlo24.Blogspot.Com

বুধবার, আগস্ট ২৫, ২০২১

মরিচীকার পিছনে ছুটে চলা


রাজশাহী।সাহেববাজার বড় মসজিদের নীচে দাঁড়িয়ে আছি।সাথীরা আরডি মার্কেটের দিকে গেছে।ইশার নামাযের সময় তাদের হাবভাব দেখে বুঝলাম তারা নামায পড়বেনা।আমি তাদের থেকে পৃথক হয়ে গেলাম।তারা আরডির দিকে গেল।আমি বড় মসজিদে গেলাম।
.
খুব ব্যথিত হলাম।তারা চারজন আমি একা।নামাযের কথা বললাম।পরে পড়ে নিবো বলল।কিন্তু মাদরাসায় এসে দেখলাম সকলে ঘুমিয়ে পড়লো।
.
কওমীর পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে।আমি যেখানে ছিলাম, এখন যেখানে আছি, দেখছি, দশজনের মধ্যে আটজনই কেউ সিনেমা,নাটক,গান দেখে দেখে কবীরা গুনাহে লিপ্ত হয়ে নিজের অন্তরকে নষ্ট করে ফেলছে।
.
কেউ প্রেমের রসাতলে হাবুডুবু খাচ্ছে।মেসেজিং আর ফোনে কথা বলে দিন কাটাচ্ছে।কেউ বা খেলা নিয়ে পাগল।এগুলো দেখে হতাশ  হই।
.
নামায পড়ে মসজিদের নীচে দাঁড়ালাম।সাথীদেরকে ফোন দিয়ে আসতে বললাম।মানুষের চলাচল দেখছি।সকলে নিজ নিজ কাজে ছুটে চলেছে।
.
দীনের কোন ছোয়া নাই।দুনিয়াকে নিয়ে কত ব্যস্ত! 24 ঘন্টার মধ্যে একবারও মৃত্যুর ফিকির নাই।পরকালের প্রস্তুতি নাই।না আছে পোশাকে ইসলামের আলামত।না আছে চেহারায়।যে জীবনে ইসলাম নাই।নামায নাই।ইবাদত নাই।আনুগত্য নাই সে জীবন হলো মরিচীকার মত।মূল্যহীন।আল্লাহর কাছে সে হলো ঘৃণিত।
.
পরকাল তাদের ক্ষতিগ্রস্ত।কঠিনভাবে।তারা বোঝছেনা।শয়তান তাদেরকে ধোকায় ফেলে রেখেছে।যদি তারা বুঝতো !কবে বুঝবে ?বোঝার কি এখনো সময় হয়নি ?
.
হয়তো কেউ তাওবার সুযোগ পায়।কেউ এই অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যায়।আখিরাতকে যারা সামনে রেখে জীবনযাপন করে তারাই হলো বুদ্ধিমান।
.
বুদ্ধিমান মানুষের সংখ্যা খুবই কম।আল্লাহ আমাদেরকে বুদ্ধিমানের কাতারে শামিল করুন।আখিরাতের পূর্ণ প্রস্তুতি নিয়ে দুনিয়া ছেড়ে যাওয়ার তাওফীক দান করুন।আমীন।

Pages