নবীজীকে মনে পড়ে প্রতিদিন? - iAlo24.Blogspot.Com

শনিবার, আগস্ট ২৮, ২০২১

নবীজীকে মনে পড়ে প্রতিদিন?

প্রিয় মানুষের পাশে থাকতে সকলের মন চায়।প্রিয় মানুষকে পাশে পেলে মন আনন্দে ভরে যায়।প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ হলে মন চায় আরো কিছুক্ষণ থাকি।প্রিয় মানুষের বিচ্ছেদে অন্তর ব্যথিত হয়।প্রিয় মানুষগুলো এমনই হয়।

সবচে প্রিয় মানুষ,প্রিয় ব্যক্তিত্ব,যিনি হলেন এই দুনিয়ার মডেল যাঁর মত মানুষ আর কেউ নেই তিনি হলেন আমাদের দরদি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

সারাদিন কি একবারও মনে পড়ে নবীজীর কথা,খুব আগ্রহের সাথে,মজার সাথে পড়া হয় কি দরুদ?
জান্নাতে নবীজীর নিকটবর্তী হবেন সেই ব্যক্তি যিনি নবীজীর প্রতি বেশি বেশি দরুদ পড়েন।

রাসূল ﷺ ইরশাদ করেন “যে (ব্যক্তি) আঁমার উপর এক বার দরূদ শরীফ পাঠ করে, আল্লাহ্ তাআলা তার উপর দশটি রহমত নাযিল করেন, আর যে আঁমার উপর দশবার দরূদ শরীফ পাঠ করে আল্লাহ্  তাআলা তার প্রতি একশত রহমত নাযিল করেন। যে আঁমার উপর একশবার দরূদে পাক প্রেরণ করে, আল্লাহ্ তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিপিবদ্ধ করে দেন, এ বান্দা নিফাক ও দোযখের আগুণ থেকে মুক্ত। আর কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন।”
[মুজামুল আওসাত, ৫ম খন্ড, ২৫২ পৃষ্ঠা, হাদিস নং ২৭৩৫]
.
রাসূল ﷺ ইরশাদ করেন: “কিয়ামতের দিন আঁমার নিকটতম ব্যক্তি সেই হবে,যে দুনিয়ায় আঁমার উপর বেশি পরিমাণে দরূদ শরীফ পড়েছে।”তিরমিযী, ২য় খন্ড,২৭ পৃষ্ঠা, হাদীস- ৪৮৪
.
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন: “মুসলমান যতক্ষণর পর্যন্ত আঁমার উপর দরূদে পাক পড়তে থাকে,ফিরিশতারা তার উপর রহমতরাজি নাযিল করতে থাকে, এখন বান্দার মর্জি সে কম পড়ুক– কিংবা বেশি।”
[ইবনে মাজাহ,১ম খন্ড, ৪৯০ পৃষ্ঠা, হাদীস- ৯০৭]

বেশি বেশি দরুদ পড়ি।মহব্বতের সাথে।আল্লাহ তাওফীক দান করুন।আমীন।

ইয়া রব্বি ছল্লি ওয়াসাল্লিম দা'ইমান আবাদান আলা হাবীবিকিা খয়রিল খলকি কুল্লিহীম।
আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদ ওয়াআলা আলি মুহাম্মাদ ওয়া আনযিলহুল মাকআদাল মুকার্রাবা ইয়াওমাল কিয়ামাতি ইনদাকা।
আল্লাহুম্মা ছল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়া সাল্লিম তাসলীমা।

Pages