মৃত্যুকে ভয় পায়না কারা?? - iAlo24.Blogspot.Com

শনিবার, আগস্ট ২৮, ২০২১

মৃত্যুকে ভয় পায়না কারা??

মৃত্যু।
সবাইকে স্বাদ গ্রহণ করতে হবে।
যারা গ্রহণ করেছে তারা জানে কেমন?হাদীছে মৃত্যুর কষ্টের অনেক বর্ণনা রয়েছে।যখন পড়ি তখন ভয়ে অন্তর কেঁপে উঠে।

এর প্রভাব কিছুদিন থাকে।
তখন অন্তরের অবস্থা ভাল থাকে।
হাত তুললেই অশ্রু প্রবাহিত হয়।
এটা এমন এক আনন্দায়ক মুহূর্ত যা বলে কাউকে বোঝানো যাবেনা।

মৃত্যুকে ভয় পায়না এমন কে আছে?
কিন্তু আল্লাহর ওলীগণ মৃত্যুকে ভয় পাননা।
কারণ তাঁদের জন্য দুনিয়াতে থাকাই কষ্টকর।
মৃত্যু হলেই তারা চিরস্থায়ী শান্তি লাভ করবেন।

আর আমাদের কি হলো যে দুনিয়া ছাড়তে চাইনা।
কোন প্রস্তুতি নেইনা।
কখন যে ডাক আসবে, জানা নেই।
যখন ডাক আসবে এক সেকেন্ডের জন্য সময় পাবনা যে সুবাহানাল্লাহ বলে জান্নাতে একটি গাছ লাগিয়ে নিই।অথচ কত সেকেন্ড নষ্ট করছি আল্লাহর জিকির ব্যতীত।

আল্লাহ ক্ষমা করো আমাদের।
তুমি যে জন্য সৃষ্টি করেছো তার কিছুই করতে পারিনা।
তোমার ইবাদত বাদ দিয়ে শুধু নাফরমানি করছি ।
আয় আল্লাহ, তোমার আনুগত্যশীল বান্দা হওয়ার তাওফিক দান করো।
তোমার রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তাওফিক দান করো।

Pages