আমি দুনিয়ার মুসাফির - iAlo24.Blogspot.Com

সোমবার, অক্টোবর ১৪, ২০১৯

আমি দুনিয়ার মুসাফির


আমার আনন্দ তো আখিরাতে।দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক?আমি তো দুনিয়ার মুসাফির।দুনিয়াতে না আমি থাকবো, আর না দুনিয়া আমাকে রাখবে।আমি তো কিছুদিনের জন্য দুনিয়াতে এসেছি।আমি কোন একদিন এখান থেকে চলে যাব।আমার চিরস্থায়ী নিবাস হলো পরকাল।

দুনিয়ার নিজেরই কোন অস্তিত্ব নেই।দুনিয়াও একদিন বিলীন হয়ে যাবে।পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে।দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে।কিছুই থাকবেনা।বাড়ি-গাড়ী,ধনসম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাবে।

কেউ যদি এই ক্ষণস্থায়ী দুনিয়ার ধনসম্পদ উপার্জনের জন্য নিজের আরাম আয়েশকে বর্জন করে, তার মত বোকা আর কেউ নেই।দুনিয়াতে যা কিছু সৃষ্টি হয়েছে সবকিছু আমাদের প্রয়োজনের জন্য।আমরা যেন ভালভাবে জীবনযাপন করতে পারি।

দুনিয়াতে জীবন-যাপনের জন্য যতটুকু প্রয়োজন,ততটুকুর উপর সন্তুষ্ট থাকার চেষ্টা করবো।আর আল্লাহর ইবাদত করে,আল্লাহকে সন্তুষ্ট করে, জান্নাত লাভের চেষ্টা করবো।

ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে পড়ে মূল্যবান জীবনকে নষ্ট করবো না।দুনিয়াতে কেউ সবকিছু পেল,খুব সুখের সাথে জীবন-যাপন করলো,কোন কিছুর অভাববোধ করলোনা।কিন্তু মৃত্যুর পর সে জাহান্নামে গেল তার মত হতভাগা কেউ আছে?

কেউ নেই।এই হলো বড় হতভাগা।আরেকজন দুনিয়াতে কষ্টের সাথে জীবন যাপন করলো,কিন্তু পরকালে সে জান্নাত লাভ করলো এর মত সৌভাগ্যবান কেউ আছে?এই হলো সবচেয়ে বড় সৌভাগ্যবান।

তাই দুনিয়ার পিছনে না ছুটে আখিরাতের পিছনে ছুটি।আল্লাহ আমাকে দুনিয়াতেও সম্মান দান করবেন,পরকালেও সম্মানিত করবেন।মনে রাখি,সুযোগ একবারই।মরে গেলে আমল করার আর সুযোগ নেই।

অবহেলা আর উদাসীনতা করে আমল না করে নিজের জীবনকে ধ্বংস না করি।নামায পড়লে,কুরআন পড়লে, গুনাহ থেকে বেঁচে থাকলেও দিনগুলো জীবন থেকে চলে যাবে।আমল গুলো না করলেও দিন চলে যাবে।তাই ধোকায় পড়ে  না থাকি।

প্রতিটি কবর হয়তো জান্নাতের বাগান নয়তো জাহান্নামের গর্ত। যে যেমন ভাবে চলবে, সে তেমনই প্রতিদান পাবে।

 অন্যান্য লেখাগুলো 

এপ্রিল ২০১৯,অক্টোবর ২০১৯,ফেব্রুয়ারী ২০২১,আগস্ট ২০২১,সেপ্টেম্বর ২০২১,অক্টোবর ২০২১,জানুয়ারি ২০২২,জানুয়ারি ২০২৩,ফেব্রুয়ারী ২০২৩


Pages