কোন পথটি বেছে নিবেন? - iAlo24.Blogspot.Com

বুধবার, এপ্রিল ১০, ২০১৯

কোন পথটি বেছে নিবেন?


আপনি কোন এক স্থানে যাবেন।কিন্তু আপনার পথটি চেনা নেই।একজন আপনাকে বলল,দেখেন আপনি যদি এই পথ দিয়ে যান তাহলে জঙ্গলে গিয়ে পৌঁছবেন।সেখানে হিংস্র পশু রয়েছে।আপনার জীবনহানি ঘটবে।আর যদি এই পথ দিয়ে যান তাহলে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছবেন।আপনি কোন পথ বেছে নিবেন ?নিশ্চয় আপনি নিরাপদ পথটি বেছে নিবেন।

আমিও এখন আপনাকে দুটি পথের সাথে পরিচয় করে দিচ্ছি।আপনি যদি নিরাপদ পথের উপর থাকেন তাহলে আলহামদুলিল্লাহ।আর যদি থাকেন দুর্গম পথে তাহলে নিজেকে নিরাপদ পথে নিয়ে আসুন।

আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন অল্প সময়ের জন্য।মূলত আমাদেরকে তিনি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন।আমাদের আসল ঠিকানা হল জান্নাত।তিনি আমাদের পথ বলে দিয়েছেন।যদি এই পথে চলো তাহলে নিজের জায়গায় আসতে পারবে।আর যদি ভিন্ন পথে চল তাহলে শাস্তি পেতে হবে।

নাচ গান ব্লু ফ্লী,অশ্লীলতা ,যেনা,জুয়া,মিথ্যা বলা ,মদ পান,বে পর্দায় চলা,হিংসা,বিদ্বেষ,অবৈধ প্রেম ভালবাসা,অহংকার,ক্ষমতার দাপট,অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করা,সুদ ,ঘুষ,ওয়াদা খেলাপ,আমানতের খিয়ানত,জুলুম অত্যাচার, এগুলো হলো জাহান্নামে যাওয়ার এক একটি পথ।

আর সঠিক পথ হল সত্যবাদীদের পথ।আল্লাহভীরুর পথ।দম শেষ হওয়ার আগেই একটু চিন্তা করুন।মরে গেলে আর ঠিক হওয়ার সময় নেই।তখন শত আফছোস করেও লাভ হবেনা।

এজন্য বন্ধুগণ নিজের জীবনকে আল্লাহ এবং তাঁর রাসূলের নির্দেশিত পথে পরিচালনা করি।সদা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি।আল্লাহর কাছে নিজের কৃত গুনাহসমূহের মাফ চাই।আল্লাহ আমাদের পরিপূর্ণ ইসলাম অনুযায়ী চলার তাওফীক দান করুন।

Pages