আমি কি ক্ষতিগ্রস্ত ?? - iAlo24.Blogspot.Com

বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০১৯

আমি কি ক্ষতিগ্রস্ত ??

কিয়ামতের মাঠে আমাকে আল্লাহর সামনে হাযির করা হবে।সেদিন আল্লাহ আমার বিচার করবেন।ন্যায় বিচার।কোন প্রকার যুলুম করবেন না।

আমি দুনিয়াতে যেভাবে জীবনযাপন করছি সেরুপই আমাকে প্রতিদান দেওয়া হবে।সেদিন আমার অবস্থা কি হবে জানা নেই।

একদল হাসতে হাসতে জান্নাতে চলে যাবে।তারা দুনিয়াতে আল্লাহকে ভালবেসে ছিল।সর্বদা আল্লাহকে স্বরণ করতো।আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালাতো।

আরেকদল ধরা পড়ে যাবে।তাদেরকে শিকল পরানো হবে।অতঃপর জাহান্নামে নিক্ষেপ করা হবে।কারণ তারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলতো।আখিরাতের ব্যাপারে কোন ফিকির ছিলনা।আল্লাহকে স্বরণ করতো না।আল্লাহর বিধান মেনে চলতে অলসতা করতো।তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হবে।

আমার প্রতিটি ব্যাপারে আল্লাহ তায়ালা খবর রাখেন।আল্লাহ আমার ব্যাপারে গাফেল নন।তিনি আমার সব কর্ম দেখছেন।


হে আল্লাহ আপনি আমায় ক্ষমা করুন।আপনার বিধান অনুযায়ী জীবনযাপন করার তাওফিক দান করুন।আমাকে নেককারদের অন্তর্ভুক্ত করুন।আমীন।

Pages