মুমিনের কাজ কি?
মুমিনদের জন্য আল্লাহর ওয়াদা কি?
বন্ধু বানান তাকে যে আপনাকে কল্যাণের পথে আহবান করে, জান্নাতের পথে ডাকে, আপনার ভুলগুলো ধরিয়ে দেয়,যেন আপনি সংশোধন হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন।
মুমিন বান্দার কাজ হলো সালাত কায়েম করা, যাকাত প্রদান করা,আল্লাহর ও তাঁর রাসূলের নির্দেশিত পথে জীবনকে পরিচালনা করা।
আল্লাহ ওয়াদা করেছেন মুমিন নর-নারীকে এমন জান্নাতসমূহ দান করবেন যার তলদেশে নহর প্রবাহিত। আর এমন বাসস্থান দান করবেন যা জান্নাতে আদন নামক স্থানের মাঝে অবস্থিত।
আল্লাহ তায়ালা এরশাদ করেন,
আর মুমিন পুরুষরা ও মুমিনা নারীরা হচ্ছে পরস্পর একে অন্যের বন্ধু, তারা সৎকাজের আদেশ দেয় এবং অসৎ হতে নিষেধ করে, আর নামায কায়েম করে ও যাকাত প্রদান করে, আর আল্লাহ ও তাঁর রাসূলের আদেশ মেনে চলে, এসব লোকের প্রতি আল্লাহ অবশ্যই করুণা বর্ষণ করবেন, নিঃসন্দেহে আল্লাহ অতিশয় সম্মানীত ও মহাজ্ঞানী। (সূরা তাওবা ৭১)
আল্লাহ মুমিন পুরুষ ও মুমিনা নারীদেরকে এমন জান্নাতসমূহের ওয়াদা দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নহরসমূহ, আরও (ওয়াদা দিয়েছেন) ঐ উত্তম বাসস্থানসমূহের যা আদন নামক জান্নাতের মাঝে অবস্থিত। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় (নিয়ামত) এটা হচ্ছে অতি বড় সফলতা। (সূরা তাওবা ৭২
তাই বন্ধুগণ মৃত্যুর পর শান্তি পেতে হলে আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশিত পথেই চলতে হবে।
আল্লাহ আমাদের তাওফিক দান করুন। আমীন