♦অল্প আমল,সওয়াব অনেক বেশি! - iAlo24.Blogspot.Com

বৃহস্পতিবার, মার্চ ১৪, ২০১৯

♦অল্প আমল,সওয়াব অনেক বেশি!



হে আমার প্রিয় বন্ধু,
আজ আমি তোমাদের জন্য এক বিশাল খোশখবরী নিয়ে এসেছি।

আচ্ছা, তুমি নিশ্চয় অনেক অনেক সওয়াবের অধিকারী হতে চাও। তুমি বলো আর আমি বলি আমরা সবাই অনেক অনেক সওয়াব পেতে চাই। যেন জান্নাতে আমরা অধিক মর্যাদার অধিকারী হতে পারি।

শোন বন্ধু,
আল্লাহ আমাদেরকে অন্যান্য উম্মতের তুলনায় অল্প হায়াত দান করেছেন। কিন্তু এমন আমল দান করেছেন যেগুলোর সওয়াব অগণিত। যেসব আমল করলে আমরা অন্যান্য উম্মতের তুলনায় বেশি মর্যাদার অধিকারী হতে পারবো।

যেমন পাঁচ ওয়াক্ত নামায পড়লে পঞ্চাশ ওয়াক্ত নামাযের সওয়াব পাওয়া যাবে। শবে কদরের ইবাদত ৮৩ বছর চার মাসের সমান। আহা কত বড় সৌভাগ্য আমাদের।

আর দীর্ঘ করতে চাইনা। তোমাদেরকে এখন সেই আমলের কথা বলবো যার সওয়াব অগণিত।
আচ্ছা তাহলে শোন,

হযরত ওবাদাহ ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে,আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরশাদ করতে শুনেছি যে,যে ব্যক্তি মুমিন পুরুষ ও মহিলাদের জন্য মাগফেরাতের দোয়া করবে আল্লাহ তায়ালা তার জন্য প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার বিনিময়ে একটি করে নেকী লিখে দিবেন।(তাবারানী)

সুবহানআল্লাহ।
কত্ত সওয়াব। আহা তুমি চাওনা। যদি চাও তাহলে প্রতি নামাযের ওয়াক্তে মুমিন পুরুষ এবং নারীর মাগফিরাতের দোয়া করবে। অনেকে গত হয়েছে, অনেকে জীবিত আছে। সকলের জন্য দোয়া করবে তাহলে প্রত্যেক মুমিন পুরুষ এবং মুমিন নারীর বিনিময়ে একটি করে নেকী পাবে।
কত বড় এ দৌলত।
আল্লাহ আমাদের সকলকে এ হাদীছের উপর আমল করার তাওফিক দান করুন। সকলেই বলি আমীন

Pages