সাহাবা জীবন থেকে
হযরত আমর ইবনুল আস (রাঃ)
এর অলংকারপূর্ণ উক্তি :-
তিনি বলেন,
"মানুষ তিন প্রকার।
১.পূর্ণ মানুষ
২.অর্ধেক মানুষ
৩.কিচ্ছুনা (অপদার্থ)
পূর্ণ মানুষ হচ্ছে সে,যার বুদ্ধী ও দ্বীনদারি দুটোই পরিপূর্ণ। তাই সে যখন কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়, চিন্তাশীলদের সঙ্গে পরামর্শ করে। ফলে সবসময় সে সফল হয়।
আর অর্ধ মানুষ হলো সে, যাকে আল্লাহ পরিণত বুদ্ধি ও পূর্ণাঙ্গ দ্বীন দান করেছেন। কিন্তু যখন সে কোন বিষয়ে ফায়সালা করে,কারো সাথে পরামর্শ করেনা। সে মনে মনে বলে,কোন মানুষটা এমন আছে,নিজের মত বাদ দিয়ে আমি যার মত গ্রহণ করবো? ফলে সে কখনো ঠিক করে, কখনো ভুল করে।
আর অপদার্থ হলো সে,যার বুদ্ধিও নেই,দ্বীনদারিও নেই, ফলে সে সবসময় ভুল করে,ব্যর্থ হয়।
আল্লাহর কসম, আমি সকল বিষয়ে পরামর্শ করি। এমনকি আমার খাদেমদের সঙ্গেও।"
এই ছিল আমর ইবনুল আস রাঃ এর অলংকারপূর্ণ উক্তি।
পাঠক,আমরা যে কোন কাজ করিনা কেন পরামর্শ করে করব। প্রত্যেকটা কাজ করার আগে আলেমদের সাথে পরামর্শ করব। তাদের পরামর্শ মতে কাজ করলে কাজে বরকত হবে। ভুল থেকে বাঁচা যাবে। বেইজ্জত হতে হবেনা।
আল্লাহ আমাদের সকলকে আমাল করার তাওফিক দান করুন। আমীন।