জীবনটা কতই না বিচিত্রময়....!.
কি পেলাম জীবনে আর কি হারালাম ?
ভাবি, অনেক ভাবি, ভাবনার গভীরে হারিয়ে যায়।অংক কষি। কখনো যোগ করি, কখনো বিয়োগ।কখনো গুণ করি, কখনো ভাগ।ফলাফল আশা জনক নয়।
অনেক দুর পাড়ি দিয়ে এসেছি।জীবনের কয়েকটি স্তর পার করলাম।কিন্তু পথের পাথেয় কিছুই সংগ্রহ করতে পারিনি কিছুক্ষণ পরে আমাকে অনেক দুরে সফর করতে হবে।কিন্তু এ সফরের পথ আমার জানা নেই।নেই কোন পথের পাথেয়।
বিপদজনক, ভয়ংকর,দুর্গম পথ। আমাকে আখিরাতের পথযাত্রী হতে হবে।সামনে আসছে আমার কবরের জীবন।বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে।শুধুমাত্র তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে।যদি আমি উত্তর দিতে পারি আমাকে অনন্তকালের সুখের জীবন দান করা হবে।
আর যদি না পারি...
তাহলে দুনিয়ার এ তুচ্ছ জীবন বরবাদ।আখিরাতের চিরস্থায়ী জীবন বরবাদ।আমি সবকিছু জানি,বুঝি।
কিন্তু......আমি মহা পরীক্ষার কোন প্রস্তুতি নিইনা।আমি শয়তানের ধোকায় পড়ে নফছের পূজা করে
অনন্তকালের জীবনকে বরবাদ করছি।
হায়! আমার মত বোকা কে আছে?
আমি জান্নাত হারাচ্ছি।
আমার কোন খবর নেই।
আমি জান্নাতী বিবি হারাচ্ছি।
আমার কোন খবর নাই।
হায়! আমার মত বোকা কে আছে!
হায় ! আমার মত হতভাগা কে আছে!
হায়! আমার মত মূর্খ কে আছে !
হায়!এখনো আমার বিবেক কাজ করেনা।
আমি কোনদিন একটু চিন্তা করলাম না।আমি যেগুলো করছি এগুলো কি ইসলাম অনুযায়ী হচ্ছে না অনৈসলামিক ভাবে।
সময় সংক্ষিপ্ত। যে কোন সময় আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে।না আমি আর উদাসীন থাকবনা। আমি শয়তানের কথা শুনবনা। আমি আল্লাহর হুকুম মেনে চলবো। রাসূলের সুন্নাত মত চলবো।আমি জান্নাত চাই,চাই জান্নাত। আমাকে জান্নাত পেতেই হবে। আমি জান্নাতী হুরকে বিবাহ করবো। আমার যৌবন শেষ হবেনা। কতই না মজা হবে জান্নাতী বাসর ।ইনশা আল্লাহ।
ধোকাবাজ দুনিয়া আমি আর তোর পিছনে ছুটবনা। আমি শুধু জান্নাতের পিছনে ছুটব।আল্লাহ আমি তাওবা করলাম। আমার মালিক ওগো আল্লাহ আমায় মাফ করে দাও। আমাকে জান্নাত দান করো।
